© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মোদিকে যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জাম সরবরাহ করবে ট্রাম্প

শেয়ার করুন:
মোদিকে যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জাম সরবরাহ করবে ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২২ এএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
চলতি বছর থেকে ভারতে সামরিক সরঞ্জাম বিক্রি বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসাথে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভবিষ্যতে এফ-৩৫ স্টেলথ ফাইটার যুদ্ধবিমান সরবরাহ করার আশ্বাস দেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ট্রাম্প সাংবাদিকদের জানান, আমরা ভারতের কাছে সামরিক সরঞ্জাম বিক্রি কয়েক বিলিয়ন ডলার বাড়াব। এ ছাড়া শেষ পর্যন্ত ভারতকে এফ-৩৫ স্টেলথ ফাইটার দেওয়ার পথ তৈরি করছি। তিনি এফ-৩৫ সরবরাহের নির্দিষ্ট সময়সীমা দেননি, তবে সাধারণত এমন উন্নত প্রযুক্তির অস্ত্র বিক্রির চুক্তি সম্পন্ন হতে কয়েক বছর লেগে যায়।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও জানান, দুই দেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তি হয়েছে, যার আওতায় ভারত যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পরিমাণে তেল ও গ্যাস আমদানি করবে। এর ফলে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও জানান, দুই দেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তি হয়েছে, যার আওতায় ভারত যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পরিমাণে তেল ও গ্যাস আমদানি করবে। এর ফলে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমবে। এফ-৩৫ জেটের নির্মাতা সংস্থা লকহিড মার্টিন ট্রাম্পের ঘোষণার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। সাধারণত এফ-৩৫-এর মতো যুদ্ধবিমান বিক্রি সরকার-টু-সরকার ভিত্তিতে হয়, সেখানে মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে।

মন্তব্য করুন