মুক্তি পেতে যাচ্ছে আরও ৩ ইসরায়েলি জিম্মি
ছবি: সংগৃহীত
১১:২৩ এএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
ইসরায়েলি জিম্মি মুক্তির ওপর স্থগিতাদেশ বাতিল করেছে ফিলিস্তিনের গাজা উপত্যকার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তি মেনে চলবে, মধ্যস্থতাকারীদের কাছ থেকে এমন নিশ্চয়তা পাওয়ার পর এই সিদ্ধান্ত জানিয়েছে গোষ্ঠীটি।
এ অবস্থায় নির্ধারিত সময় অনুযায়ী, শনিবার মুক্তি পেতে যাচ্ছে আরও ৩ ইসরায়েলি জিম্মি। আজ শুক্রবার তাদের নাম প্রকাশ করতে হামাস কর্তৃপক্ষ।
তবে হামাস মুখপাত্র আব্দুল লতিফ আল-কানৌ বলেন, মার্কিন প্রেসিডেন্ট এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী গাজা নিয়ে যে হুমকিমূলক ভাষা ব্যবহার করেছেন তা যুদ্ধবিরতি বাস্তবায়নে সহায়ক নয়।
এদিকে, গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের তদন্তের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম খানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ বিভাগ। বৃহস্পতিবার জারি করা এক নির্বাহী আদেশে ট্রাম্প এই আদালতকে অবৈধ অভিহিত করেছেন।