© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ ১১ হলে নাঈম-মিথিলার ‘জলে জ্বলে তারা’

শেয়ার করুন:
আজ ১১ হলে নাঈম-মিথিলার ‘জলে জ্বলে তারা’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৬ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

<div>আজ ভালোবাসা দিবসে মুক্তি পেল এফ এস নাঈম ও রাফিয়াত রশিদ মিথিলা জুটির সিনেম

আজ ভালোবাসা দিবসে মুক্তি পেল এফ এস নাঈম ও রাফিয়াত রশিদ মিথিলা জুটির সিনেমা ‘জলে জ্বলে তারা’। সিনেমাটির রাজধানীর ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার বিষয়টি জানিয়েছেন মিথিলা নিজেই।

জানা গেছে, রাজধানীর স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখাতে দেখা যাবে ‘জলে জ্বলে তারা’।

সিনেমাটিতে রাফিয়াত রশিদ মিথিলাকে দেখা যাবে নাম ভূমিকায় অর্থাৎ তারা চরিত্রে। এখানে হোসেন মাঝির চরিত্রে তার বিপরীতে অভিনয় করেছেন এফ এস নাঈম।

অরুণ চৌধুরী পরিচালিত এই সিনেমায় নাঈম-মিথিলা ছাড়া আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠু প্রমুখ।

মন্তব্য করুন