দক্ষিণ কোরিয়ার বুসানে নির্মাণস্থলে অগ্নিকাণ্ড, নিহত ৬
ছবিঃ সংগৃহীত
০৪:৩৩ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
দক্ষিণ কোরিয়ার বন্দরনগরী বুসানে একটি হোটেল রিসোর্টের নির্মাণস্থলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জন নিহত হয়েছেন। ছাদে আটকে পড়া ১৪ জনকে হেলিকপ্টারের সাহায্যে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
বুসান অগ্নিনির্বাপণ ও দুর্যোগ সদর দপ্তর জানিয়েছে, মাটির ওপরে ১২ তলা এবং নিচে ৩ তলা বিশিষ্ট নির্মাণাধীন ভবন থেকে ১০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন ধোঁয়া শ্বাসকষ্টে ভুগছেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ভবনের প্রথম তলায় ইনডোর সুইমিং পুলের কাছে থাকা দাহ্য পদার্থ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক উদ্ধার অভিযান চালাচ্ছে স্থানীয় প্রশাসন।
এদিকে, দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক আগুন নেভাতে সকল প্রয়োজনীয় সম্পদ ব্যবহারের নির্দেশ দিয়েছেন।