© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার ড্রোন হামলা,দাবি জেলেনস্কির

শেয়ার করুন:
চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার ড্রোন হামলা,দাবি জেলেনস্কির

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৩ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার ড্রোন হামলা বিশ্ববাসীকে আবারও বিপদের সংকেত দিয়েছে। এই সময়, আন্তর্জাতিক মহলে যুদ্ধ বন্ধের জন্য চলছে তৎপর আলোচনা। ট্রাম্প প্রশাসন মন্তব্য করেছে যে, যুদ্ধ যেকোনো মুহূর্তে থামতে পারে, এবং রাশিয়াও এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে, এর মাঝেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন যে, রাশিয়া তাদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে, যা পরিস্থিতিকে আরও গুরুতর করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, চেরনোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ক্ষতিগ্রস্ত একটি রিয়্যাক্টরের রেডিয়েশন শেল্টারের ওপরে আছড়ে পড়ে একটি ড্রোন। এতে সেখানে আগুন ধরে যায়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত সেই আগুন নিভে গেছে।

শুক্রবার সকাল পর্যন্ত রেডিয়েশন লেভেল শুরু হয়নি বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন দাবি করছে, ড্রোনটি রাশিয়ার। তবে এখন পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে একটি রুশ ড্রোন চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৪ নম্বর রিয়াক্টরের ওপরের সুরক্ষা কাঠামোতে আঘাত হানে। ড্রোন হামলায় সুরক্ষা কাঠামোটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর ফলে আগুন ধরে গিয়েছিল, যা পরবর্তীতে নেভানো হয়। এখন পর্যন্ত বিকিরণের মাত্রা বৃদ্ধি পায়নি এবং ক্রমাগত পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রাথমিক মূল্যায়নে জানা গেছে, সুরক্ষা কাঠামোর যথেষ্ট ক্ষতি হয়েছে। 

১৯৮৬ সালে চেরনোবিলের ৪ নম্বর ইউনিটে বিস্ফোরণ ঘটেছিল, যা সোভিয়েত ইউনিয়ন ও ইউরোপের কিছু অংশে তেজস্ক্রিয়তা ছড়িয়ে দেয়। পরবর্তীকালে এটিকে কংক্রিট ও ইস্পাতের একটি সুরক্ষা-বর্ম দিয়ে ঢেকে দেওয়া হয়।

মন্তব্য করুন