© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্র থেকে তেল-গ্যাস কিনতে চায় ভারত

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র থেকে তেল-গ্যাস কিনতে চায় ভারত

ছবিঃ সংগৃহীত

করবী শিহাব
১১:২২ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ জ্বালানি কিনবে ভারত। এ সংক্রান্ত একটি চুক্তির ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্যঘাটতি কমাতে নেওয়া হয়েছে এই পদক্ষেপ। এ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও তেল ও গ্যাস আমদানি করবে ভারত। এই তথ্য নিশ্চিত করেছে বিবিসি।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১৩ ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তারা যৌথ সংবাদ সম্মেলন করেন।ট্রাম্প বলেন, ‘তারা (ভারত) আমাদের কাছ থেকে অনেক তেল ও গ্যাস কিনতে যাচ্ছে। তাদের এসব জ্বালানি দরকার। আর আমাদের কাছে তা আছে।’

মোদি বলেন, ‘ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা তেল ও গ্যাস বাণিজ্যের ওপর গুরুত্ব দেব।’ এছাড়াও পরমাণবিক জ্বালানিতে আরও আরও বিনিয়োগের অঙ্গীকার করেন মোদি। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রেরে নতুন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের সঙ্গে বৈঠক করেন।ইলন মাস্কের সঙ্গেও বৈঠক করেন মোদি। এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী মোদি বলেছেন, মাস্কের সঙ্গে বৈঠকে মহাকাশ, প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে আলোচনা করেছেন তিনি।

মোদি এমন সময় যুক্তরাষ্ট্র সফর করছেন, যখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার দেশের বাণিজ্যিক অংশীদারদের বিরুদ্ধে পারস্পরিক শুল্ক আরোপের আদেশ দিয়েছেন। বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বিরোধ রয়েছে। তবে ট্রাম্প ও মোদির মধ্যে পুরোনো ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। ট্রাম্প আরও বলেন, ভারতের কাছে সামরিক হার্ডওয়্যার বিক্রি কয়েক মিলিয়ন ডলার বাড়িয়ে দেবে যুক্তরাষ্ট্র। এ ছাড়া নয়াদিল্লিকে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানও দেবে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী হিসেবে এটি মোদির ১০ম সফর এবং ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন চতুর্থ সফর। ২০২৪ সালে সর্বশেষ বাইডেনের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্র যান মোদি। ২০১৪ সালে বারাক ওবামার শাসনামলে প্রথমবারের মতো রাষ্ট্রপ্রধান হিসেবে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন মোদি।

মন্তব্য করুন