© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অপারেশন ডেভিল হান্ট: জাতীয় পার্টির নেতাসহ গ্রেফতার ২

শেয়ার করুন:
অপারেশন ডেভিল হান্ট: জাতীয় পার্টির নেতাসহ গ্রেফতার ২

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৫ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অপারেশন ডেভিল হান্টে জাতীয় পার্টির এক নেতা ও নিষিদ্ধ ছাত্রলীগের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে অভিযানকালে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাকৃতরা হলেন বন্দর থানা জাতীয় পার্টির সহ-সভাপতি আখি নূর চৌধুরী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে ছাত্রলীগের সক্রিয় সদস্য রাব্বি (২৩)।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম গনমাধ্যমকে এ বিষয়ে নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাধ্যমে আসামিদের গ্রেফতার করা হয়েছে। তারা দুজনই মামলার এজহারভুক্ত আসামি। তাদের আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন