গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাহরাইনে বাংলাদেশিসহ নিহত ২
ছবিঃ সংগৃহীত
০৪:১২ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
বাহরাইনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বহুতল ভবন ধসে একজন বাংলাদেশি প্রবাসীসহ দুইজন নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম নিউজ অব বাহরাইনের প্রতিবেদনে এই খবর জানিয়েছে। নিহত বাংলাদেশির নাম শ্যামল চন্দ্র শীল (৪২)। গত বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আরাদ এলাকায় এই ঘটনা ঘটে।
নিউজ অব বাহরাইন সূত্রে জানা গেছে , গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনতলা ভবনটির একটি বড় অংশ ধসে পড়ে। এতে অনেকে আটকা পড়েন। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপের নিচ থেকে কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দূতাবাস জানায়, নিহত শ্যামল চন্দ্র শীলের লাশ দ্রুত দেশে পাঠানোর জন্য বাহরাইনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। নিহতের পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।