© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন: সারজিস

শেয়ার করুন:
আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন: সারজিস

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৯ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সারজিস আলম বলেন, আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করতে হবে। বিভিন্ন রাজনৈতিক দল এ বিষয়ে পদক্ষেপ নিতে ব্যর্থ হলে তাদের দায় নিতে হবে।

তিনি আরও বলেন, অনেক নেতা সেফ এক্সিট নিতে চাচ্ছেন। আমরা খুনি দলের সঙ্গে কোনো আপোষ করব না।

বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে। আর এই পথচলায় বাংলাদেশের জনগণ ও বিশ্ব সম্প্রদায়ের সমর্থন আছে।

তিনি বলেন, আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছি, তার সঙ্গে পুরো বিশ্ব এবং দেশের মানুষেরা আছেন। দ্বিতীয় যাত্রার মধ্যদিয়ে আমরা কী রকমের বাংলাদেশ চাই তা নির্ধারিত হবে।



মন্তব্য করুন