© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঘুড়ি উড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

শেয়ার করুন:
ঘুড়ি উড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

ছবি :সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৯ এএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় ৬ তলা ভবনের ছাদে ঘুড়ি ওড়ানোর সময় নিচে পড়ে গুরুতর আহত হয়পাঁচ বছর বয়সী এক শিশু। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের নাম মো. আরমান (৫)। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশু আরমান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বর্তমানে সে পরিবারের সঙ্গে কামরাঙ্গীরচরের ওই বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকতো।

নিহতের দাদি মনোয়ারা বেগম জানান বলেন, “শুক্রবার বিকেল ৪টার দিকে আমার নাতি আমাদের ভাড়া বাসার ছাদে ঘুড়ি ওড়াতে যায়। পরে অসাবধানতাবশত ৬ তলার রেলিংয়ের ফাঁক দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।”

বিষয়টি নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম হোসেন। তিনি বলেন, “শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।”

মন্তব্য করুন