© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশেষ অভিযানে গ্রেফতার আবু সাঈদ হত্যা মামলার আসামি

শেয়ার করুন:
বিশেষ অভিযানে গ্রেফতার আবু সাঈদ হত্যা মামলার আসামি

ছবি :সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০০ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদ শহীদ আবু সাঈদ হত্যা মামলার আসামি ইমরান চৌধুরী আকাশকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশকে শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে জামালপুরের ইসলামপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকার শাহেনশা চৌধুরী শাহিনের ছেলে ইমরান চৌধুরী আকাশ বেরোবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়াচক্রের সভাপতি।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি ইসলামপুরে আত্মগোপন করে ছিলেন। তিনি আবু সাঈদ হত্যা মামলার আসামি।

তিনি আরও জানান, আইনানুগ ব্যবস্থা শেষে তাকে আদালতে পাঠানো হবে।

মন্তব্য করুন