© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লামায় ২৬ শ্রমিক অপহৃত, উদ্ধার অভিযানে সশস্ত্র বাহিনী

শেয়ার করুন:
লামায় ২৬ শ্রমিক অপহৃত, উদ্ধার অভিযানে সশস্ত্র বাহিনী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৯ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবানে লামা উপজেলার ফাঁসিয়াখালীর দুর্গম মুরুংঝিরি থেকে রাবারবাগানের ২৬ জন শ্রমিককে অপহরণ করার ঘটনা ঘটেছে। অপহৃত শ্রমিকদের জন্য মুক্তিপণও দাবি করেছে সশস্ত্র সন্ত্রাসীরা, এমনটিই দাবি করেছেন এক রাবারবাগানের মালিক। ইতোমধ্যেই অপহৃতদের উদ্ধারে দুর্গম পাহাড়ে অভিযানে নেমেছে পুলিশ ও সেনাবাহিনী।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। শনিবার রাতে ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা মুরুং ঝিরির পাঁচটি রাবার বাগান থেকে তাদের অপহরণ করা হয়। অপহরণকারীরা বাগান মালিক ও স্বজনদের নিকট মুক্তিপণ দাবি করেছে বলে জানা গেছে।

অপহৃতরা হলেন মো. ফারুক (২৬), মো. আইয়ুব আলী (২৬), মো. সিদ্দিক (৪০), মো. আব্দুল খালেক (২০), আব্দুল মাজেদ (১৭), মনিরুল ইসলাম (৩০), জিয়াউর রহমান (৪৫), মো. মোবারক (২৫), মো. হারুল (৩০), সৈয়দ নুর (২৮), রমিজ উদ্দিন (৩০), মো. কায়ছার (৩৮), মো. মনির হোসেন (৩৫), মো. ইমরান (১৭), মঞ্জুর (৩০), আফসার আলী (২৫), মো. খাইরুল আমিন (৩০), আবু বক্কর (২৯), আবদুর রাজ্জাক (৩৩) ও মো. মবিন (২৫)। অপর ছয়জনের নাম পরিচয় পাওয়া যায়নি।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন জানান, শ্রমিক অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ উদ্ধার অভিযানে নেমেছে।

বাগান মালিকরা জানান, সম্প্রতি পাহাড়ি এলাকাগুলোতে বেশ কয়েকটি অপহরণের ঘটনা ঘটে। এতে শ্রমিকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ সম্প্রতি লামার দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে অপহরণ ও চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার দিবাগত গভীর রাতে ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার ফোরকান ও শাহজাহান, নুরু মোহাম্মদ কম্পানি, আহসান উল্লাহ কম্পানি, হুমায়ুন কম্পানি ও সোনামিয়া কম্পানি মালিকানাধীন পৃথক পাঁচটি রাবার বাগান থেকে ২৬ জন রাবার শ্রমিককে অপহরণ করে তারা।

মন্তব্য করুন