© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডা. দীপু মনির ভাইয়ের বিরুদ্ধে জমি দখল ও জালিয়াতির অভিযোগ, তদন্তে দুদক

শেয়ার করুন:
ডা. দীপু মনির ভাইয়ের বিরুদ্ধে জমি দখল ও জালিয়াতির অভিযোগ, তদন্তে দুদক

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪২ এএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মেঘনা নদীর জেগে ওঠা ৪৮.৫২৫ একর চর দখল ও জালিয়াতির অভিযোগে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনির বড় ভাই এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জাওয়াদুর রহিম টিপুসহ কয়েকজন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুদকের চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজগর হোসেনের নেতৃত্বে একটি দল হাইমচর সাব-রেজিস্ট্রার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে তদন্ত চালায়।

সূত্র জানায়, ১৯৭৭-৭৮ সালে এসব চর জমির মালিকানা নিয়ে উচ্চ আদালতে মামলা হয়। ২০১৯ সালে দলিলের মাধ্যমে কয়েকজন ব্যক্তি জমির মালিক হন বলে অভিযোগ ওঠে।

দুদক জানায়, প্রাথমিক অনুসন্ধানে জালিয়াতির প্রমাণ মিলেছে। আরও তথ্য সংগ্রহ করে প্রতিবেদন প্রধান কার্যালয়ে পাঠানো হবে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন