© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদন সম্পূর্ণ বন্ধ

শেয়ার করুন:
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদন সম্পূর্ণ বন্ধ

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৫ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে আগামী এক সপ্তাহের মধ্যে উৎপাদন পুনরায় শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ১২৫ মেগাওয়াট উৎপাদনক্ষম ১ নম্বর ইউনিটের বয়লারে লিকেজ দেখা দেওয়ায় এটি বন্ধ করে দেওয়া হয়। এর আগে, যান্ত্রিক ত্রুটির কারণে ১৫ ফেব্রুয়ারি ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩ নম্বর ইউনিটও বন্ধ করা হয়। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে ২ নম্বর ইউনিটও।

তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, বয়লারের টিউব ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ রয়েছে। দ্রুত মেরামতের পর এক সপ্তাহের মধ্যে উৎপাদন শুরু হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ৫২৫ মেগাওয়াট। বর্তমানে সব ইউনিট বন্ধ থাকায় বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে।

মন্তব্য করুন