উত্তরায় হমালার ঘটনায় নতুন মোড়, ভুক্তভোগীরা স্বামী-স্ত্রী নয়
ছবিঃ সংগৃহীত
০৬:২০ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
রাজধানীর উত্তরায় হামলার শিকার দম্পতি আসল স্বামী স্ত্রী নয়। ওই ঘটনায় ভুক্তভোগী মেহবুল হাসান ও নাসরিন আক্তার ইপ্তির মধ্যে পরকীয়ার সম্পর্ক থাকতে পারে। এমন অভিযোগ তুলেছেন মেহবুল হাসানের আসল স্ত্রী দাবি করা শম্পা বেগম। ১৯ ফেব্রুয়ারি এসব জানান শম্পা। তার দাবি, ২০১৬ সালে মেহবুলের সঙ্গে তার বিয়ে হয়।
শম্পা বেগম জানান, তাদের দুই সন্তান আছে। তাদের বয়স ৫ ও ৪ বছর। এ সময় প্রকাশ্যে মেয়েদেরও নিয়ে আসেন শম্পা। ইপ্তির সঙ্গে তার স্বামীর পরকীয়া সম্পর্কের অভিযোগ তুলে তিনি বলেন তাদের বিয়ে হয়েছে কি-না তা নিশ্চিত জানেন না শম্পা। এদিকে মিডিয়ার সামনে নিজের পরিচয় প্রকাশ করায় তাকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
জানা গেছে মেহবুল হাসান ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করেন। ঘটনার দিন সকাল ১০টার দিকে বাসা থেকে বের হন। স্বামী বাইরে থাকলে তার সঙ্গে যোগাযোগ করেন না। সোশ্যাল মিডিয়াতে ঘটনা দেখে তিনি হামালার বিষয়টি জানতে পারেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, উত্তরায় হামলার কারণ সম্পর্কে তিনি কিছুই জানেন না। ওই রাতে স্বামী উত্তরায় কেন গিয়েছিলেন তাও জানেন না তিনি। এক পর্যায়ে মেহবুল হাসান শম্পাকে মোবাইলে কল দিয়ে বলেন, 'তুই মিডিয়াতে থাক। মিডিয়াতে তুই বউ হয়ে আয়।' এ সময় তার শাশুড়িও ফোনে কথা বলেন।
এদিকে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ জানায় ওই হামলার ঘটনায় জড়িত পুরো চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলার ঘটনা দেশজুড়ে আলোড়ন তৈরি হয়। ঘটনার দিনই দুজনকে আটক করে পুলিশে দেয় বিক্ষুব্ধ জনতা। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই নারীর প্রশংসা করেন অনেকে।