© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিমান টিকিটে দুর্বৃত্তপনা অনুসন্ধান করছি: স্বরাষ্ট্র সচিব

শেয়ার করুন:
বিমান টিকিটে দুর্বৃত্তপনা অনুসন্ধান করছি: স্বরাষ্ট্র সচিব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪০ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
বিমান ভাড়ায় ‘দুর্বৃত্তপনা’ ঠেকাতে অনুসন্ধানে নামছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত সাত সদস্যের কমিটি।

মন্ত্রণালয়ে বুধবার বিকালে প্রায় ২৫টি এয়ারলাইন্স কোম্পানির প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছেন কমিটির সদস্যরা।

বৈঠকের আগে নাসিমুল গনি বলেন, “আমাদের (এভিয়েশন সেক্টরে) অনেক রকম সমস্যা রয়েছে৷ শুধু সমস্যাটা একতরফা যে তাদের (জেনারেল সেলস এজেন্ট) সেটা নয়, বিভিন্ন সমস্যা আছে৷

তিনি বলেন, আমরা আজ একটা বিষয় নিয়ে অনুসন্ধানের চেষ্টা করছি। আমাদের দেশ থেকে যারা মধ্যপ্রাচ্যে যায় তাদের টিকিটের দাম অনেক বেশি পড়ে যায়। এই পুরো প্রক্রিয়ায় আমাদের কিছু নিয়ম আছে, বিধি আছে। এর কিছু প্রতিপালন হচ্ছে আর কিছু হচ্ছে না। কিছু ক্ষেত্রে কিছু মানুষের দুর্বৃত্তপনা রয়েছে। এই জিনিসটা অনুসন্ধান করতে আমরা বসেছি।

‘এর ফলে বাংলাদেশে যেসব এয়ারলাইন্স চলে তাদের যেসব প্রতিনিধি রয়েছে (জেনারেল সেলস এজেন্ট) তাদের নিয়ে বসেছি। তাদের অভিজ্ঞতাগুলো জানতে চাচ্ছি। একই সঙ্গে আমাদের অনুসন্ধানও যাতে মানুষের কাজে লাগে এ কারণেই এই প্রচেষ্টা। এটা আমাদের মতো করে আমরা তদন্ত করব৷।’

নাসিমুল গনি বলেন, ‘তাদের সাথে আলোচনা করে কীভাবে করা যায় সেসব বিষয় সিদ্ধান্ত হবে। আমরা আসলে তাদের সবার কথা শুনতে চাচ্ছি। তাদের কথা শুনে কীভাবে সেটা থেকে উত্তরণ করা যায় সে বিষয়টি বুঝতে চাচ্ছি, যাতে অন্যান্য দেশের মতো টিকিট প্রাইসিং সমপর্যায়ে আনতে পারি।’

তিনি বলেন, আমাদের অনেক রকম সমস্যা রয়েছে। শুধু সমস্যাটা একতরফা যে তাদের সেটা নয়। বিভিন্ন সমস্যা আছে।

তিনি আরও বলেন, আমরা এয়ার টিকিটের ভাড়া নির্ধারণ করতে যাচ্ছি না, শুধু তদন্ত করছি। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। সে কারণেই বসা হচ্ছে।

মন্তব্য করুন