© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

শেয়ার করুন:
ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
Times Mojo Desk
০৫:৫১ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকার ধানমন্ডি এলাকার ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ৪টার পর এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রমনা বিভাগের সহকারি পুলিশ কমিশার (ধানমন্ডি জোন) শাহ মোস্তফা তারিকুজ্জামান।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে মারধর করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

এদিকে, পরিস্থতি এখনও শান্ত হয়নি। সায়েন্স ল্যাব এলাকায় দুইপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

মন্তব্য করুন