© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কোটি টাকার অ্যাপার্টমেন্ট কিনলেন অমৃতা সিং

শেয়ার করুন:
কোটি টাকার অ্যাপার্টমেন্ট কিনলেন অমৃতা সিং

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১০ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৫
অভিনেত্রী অমৃতা সিং। একসময়ের দাপুটে এ অভিনেত্রী অনেকদিন বড় পর্দায় নেই। সম্প্রতি বসবাসের জন্য একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি।

অভিনেত্রী অমৃতা সিং। একসময়ের দাপুটে এ অভিনেত্রী অনেকদিন বড় পর্দায় নেই। সম্প্রতি বসবাসের জন্য একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি। মুম্বাইয়ের জুহুতে অভিজাত অঞ্চলে এটি কিনেছেন তিনি। অমৃতা ছাড়াও এ অঞ্চলে অজয় দেবগন, অনীল কাপুর, বরুণ ধাওয়ান, কার্তিক আরিয়ানের বাড়ি রয়েছে।

অমৃতা সিংয়ের বাড়িটি নূতনলক্ষ্মী কো-অপারেটিভ হাউজিং সোসাইটির পেনিনসুলা বিল্ডিংয়ে। এটি একটি আবাসিক অঞ্চল এবং প্রায় সব অ্যাপার্টমেন্টই সেখানে বসবাসের জন্য প্রস্তুত করে বিক্রি করা হয়। অমৃতার অ্যাপার্টমেন্টটি প্রায় ২৫০

বর্গমিটারের। প্রপার্টি রিভিউয়ার স্কয়ার জানাচ্ছে, এটি কেনার জন্য অমৃতার গুনতে হয়েছে ১৮ কোটি রুপি। এ মাসেই রেজিস্ট্রেশন ও অন্যান্য কাজ করেছেন তিনি। এর আগে সারা আলী খানের সঙ্গে মিলে দুটো অফিস স্পেস নিয়েছিলেন, যাতে খরচ হয়েছে প্রায় ২২ কোটি ২৬ লাখ রুপি।

মুম্বাইয়ে তারকাদের বাড়ি কেনা একটা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন পর পরই অভিনেতা অভিনেত্রীদের বাড়ি কেনার খবর পাওয়া যায়। এবার অমৃতাও যোগ দিলেন সে দলে।

অমৃতা সিং আশির দশকে সিনেমায় নাম করেছিলেন। তার অভিষেক হয় ১৯৮০ সালে বেতাব সিনেমার মধ্য দিয়ে। এরপর মর্দ, নাম, চামেলি কি শাদি, রাজু বান গ্যায়া জেন্টলম্যান সিনেমায় অভিনয় করেন। সিনেমা থেকে বিরতিও নিয়েছিলেন। ফিরে আসেন কলিযুগ এবং এরপর শুটআউট অ্যান্ড লোখান্ডওয়ালা দিয়ে। সর্বশেষ ২০১৯ সালে অভিনয় করেছেন ‘বদলা’য়।


মন্তব্য করুন