© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

শেয়ার করুন:
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৪ এএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৫
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ৩ টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রাতে পদ্মা ও যমুনা নদীর অববাহিকা কুয়াশাচ্ছন্ন হয়ে গেলে এ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ২টার পর থেকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে রাত ৩টা থেকে এ নৌ-রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, দুর্ঘটনা এড়াতে রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। দৌলতদিয়া প্রান্তে ৭টি ফেরি নোঙর করে রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

এ দিকে ফেরি চলাচল বন্ধের কারণে ঘাটে যানবাহন নিয়ে আটকে পড়েছে ফেরি। ফলে দৌলতদিয়া ঘাট প্রান্তে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীসহ চালকরা। দৌলতদিয়া ঘাট প্রান্তে ৭টি ফেরি আটকা আছে।

মন্তব্য করুন