ফারিয়ার উত্তাপে নেটিজেনদের সমালোচনা
ছবি : সংগৃহীত
০৯:৪৫ এএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৫
বরাবরই ফিটনেস সচেতন নুসরাত ফারিয়া । নিজেকে ফিট ও আকর্ষণীয় রাখার জন্য নিয়মিত জিমে ঘাম ঝরান তিনি। সম্প্রতি ফেসবুকে বেশ কিছু ‘বোল্ড’ ছবি প্রকাশ করেছেন যেখানে কালো অর্ন্তবাসে খোলামেলা রূপেই দেখা মিলেছে তার। ছবিগুলোর ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘চলো এমন কিছু করি, যেগুলো আমাদের করা উচিত নয়।’
ফিটনেস রুটিনের ঝলক প্রায়শই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই তারকা। কখনো মেকআপহীন ছবি, কখনো আবার ফ্যাশনেবল লুকে হাজির হয়ে মুগ্ধ করেন সবাইকে।
বুধবার ফেসবুক স্টোরিতে নতুন একটি ছবি পোস্ট করেছেন নুসরাত ফারিয়া। আয়নার সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনে তোলা এই সেলফিতে তাকে দেখা গেছে কালো ব্রালেট ও ধূসর ট্রাউজারে। আকর্ষণীয় ফিগারে ধরা দিয়ে তিনি আবারও ভক্তদের হৃদয়ে ঝড় তুলেছেন। এর আগেও কালো টপস পরে সাহসী লুকে ধরা দিয়েছিলেন তিনি, যা নিয়ে ভক্তরা নানা মন্তব্য করেছেন। কেউ প্রশংসায় ভাসিয়েছেন, কেউ আবার খোলামেলা পোশাক নিয়ে সমালোচনা করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় নুসরাত ফারিয়া। তার অফিসিয়াল ফেসবুক পেজে ৭০ লাখের বেশি অনুসারী রয়েছে, আর ব্যক্তিগত প্রোফাইলে অনুসারীর সংখ্যা ৫ লাখের বেশি। ইনস্টাগ্রামেও তার জনপ্রিয়তা আকাশচুম্বী, যেখানে ৪০ লাখেরও বেশি অনুসারী রয়েছে।শুধু অভিনয় নয়, মডেলিংয়েও দারুণ সফল নুসরাত ফারিয়া। দেশ-বিদেশের বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের হয়ে কাজ করেছেন তিনি।
তবে অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি পড়াশোনাতেও বেশ মনোযোগী ফারিয়া। ক্যারিয়ারের ব্যস্ত সময়ের মধ্যেও উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন তিনি। ব্যারিস্টারি পড়তে যুক্তরাজ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে তিনি দেশটিতে পাড়ি জমাবেন।