© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অবসরে পাঠানো হল অতিরিক্ত সচিব তপন কুমারকে

শেয়ার করুন:
অবসরে পাঠানো হল অতিরিক্ত সচিব তপন কুমারকে

ছবি:সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৭ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৫
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাসকে অবসরে পাঠানো হয়েছে । বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত প্রজ্ঞপনে বলা হয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাসের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাঁকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে, সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে তাঁকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

এতে আরো বলা হয়, বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন এবং জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মন্তব্য করুন