© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রায়পুরায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

শেয়ার করুন:
রায়পুরায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৪ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৫
নরসিংদীতে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের চাচার বাগ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রায়পুরার উত্তর বাখননগর ইউনিয়নের জঙ্গি শিবপুর গ্রামের জুম্মান মিয়ার ছেলে রনি (৩০) ও একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে তাপস (৩০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত রনি ও তাপস মোটরসাইকেলযোগে নরসিংদী সদরের দিকে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের চাচার বাগ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী রাস্তায় ছিটকে পড়ে। এ সময় নাবিলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ বিষয়ে ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক জানান, একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার ভৈরব হাইওয়ে ফাঁড়িতে নিয়ে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

মন্তব্য করুন