© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌরভের বায়োপিক চরিত্রে রাজকুমার রাও

শেয়ার করুন:
সৌরভের বায়োপিক চরিত্রে রাজকুমার রাও

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৮ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৫
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, নির্মিত হতে যাচ্ছে ভারত ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বায়োপিক। তবে বায়োপিকটি কবে মুক্তি পাবে, কে এর প্রধান চরিত্রে অভিনয় করবেন তা নিয়ে ছিল ধোঁয়াশা। বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা, রণবীর কাপুর, রাজকুমার রাওয়ের মতো একাধিক অভিনেতার নামের ‍গুঞ্জন শোনা যায় এই সিনেমার জন্য। সম্প্রতি কে বায়োপিকের প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তা নিয়ে কথা বলেছেন সৌরভ গাঙ্গুলি নিজেই।

বৃহস্পতিবার  (২০ ফেব্রুয়ারি)  ভারতের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সৌরভ। সেখানেই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “আমি যা শুনেছি, রাজকুমার রাও এই চরিত্রে (নাম ভূমিকায়) অভিনয় করবেন। তবে তারিখ নিয়ে সমস্যা আছে। আর তাই এই সিনেমাটি তৈরি হতে এখনও বছর খানেক সময় লাগবে বলে জানান তিনি।

তবে সৌরভ নিজে তার চরিত্রে কাকে দেখতে চান- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব একটু ঘুরিয়েয় দেন তিনি। সৌরভ বলেন, ‘‘আমার রাজকুমার রাওকে ভীষণ পছন্দ।’’ আর সৌরভের স্ত্রী ডোনার চরিত্রে কাকে দেখা যাবে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘জটিল একটি চরিত্র। অনেক অপশন আছে, তবে বেছে ওঠতে পারছি না।”

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হিসাবে যথেষ্ঠ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সৌরভ গাঙ্গুলি। তিনি ভারতের হয়ে ১১৩টি টেস্ট ও ৩১১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে সব ধরনের ক্রিকেট নিয়ে তার মোট ১৮,৫৭৫ রান রয়েছে। ভারতকে ২১টি টেস্ট ও ২০০৩ বিশ্বকাপের ফাইনালে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

মন্তব্য করুন