© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অপারেশন ডেভিল হান্ট : সারা দেশে গ্রেফতার ৪৬১

শেয়ার করুন:
অপারেশন ডেভিল হান্ট : সারা দেশে গ্রেফতার ৪৬১

ছবি:সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৯ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৫
অপারেশন ডেভিল হান্টে সারাদেশে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হয়েছে ৪৬১ জন। এছাড়া এই সময়ে অন্যান্য অভিযানে ১ হাজার ৬৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে ৪৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য অভিযানে গতকাল থেকে আজ পর্যন্ত ১ হাজার ৬৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে উদ্ধার করা হয়, একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, দুটি এলজি, একটি শুটারগান ও একটি সামুরাই।

গত ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে সন্ত্রাসী হামলার শিকার হন ১৫-১৬ শিক্ষার্থী। ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে এক সভায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত হয়। 

মন্তব্য করুন