© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিয়ের গুঞ্জন নিয়ে যা জানালেন অভিনেতা

শেয়ার করুন:
বিয়ের গুঞ্জন নিয়ে যা জানালেন অভিনেতা

ছবি:সংগৃহীত

শারলিন
০৯:৩৩ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৫
বিয়ের ছবি ভাইরাল হওয়ায় নতুন করে আলোচনায় এসেছেন তানিয়া বৃষ্টি ও শামিম হাসান । বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তাদের বিয়ের বেশে কিছু ছবি। তানিয়া বৃষ্টিকে কনে ও শামিম হাসানকে বর রূপে দেখে বিস্মিত হয়েছেন ভক্ত-অনুরাগীরা। মুহূর্তেই ছড়িয়ে পড়ে নানা জল্পনা—তবে কি সত্যিই বিয়ে করেছেন তারা?

জল্পনা আরও বাড়িয়ে দেন তানিয়া নিজেই। শুক্রবার দুপুরে সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেন, যেখানে তাকে হলুদ শাড়িতে দেখা যায়। ছবির সঙ্গে ‘থার্সডে স্টিকার’ জুড়ে দেন তিনি, যা দেখে অনেকে ধারণা করেন, বৃহস্পতিবারই হয়তো তাদের বিয়ে হয়েছে। এতে বিভ্রান্ত হন অনেক অনুরাগী এবং শুভেচ্ছা জানাতে শুরু করেন।

তবে অবশেষে জানা গেল, এটি বাস্তব জীবনের কোনো বিয়ের ছবি নয়, বরং একটি নাটকের শুটিংয়ের দৃশ্য। অনেকে ভুল বুঝে অভিনন্দন জানালে শামিম হাসান মন্তব্য করে জানান, ‘অভিনন্দন ও শুভকামনার জন্য ধন্যবাদ। এটি আমাদের নতুন নাটকের শুটিংয়ের ছবি—চিয়ারস!’

উল্লেখ্য, তানিয়া বৃষ্টির সঙ্গে আগে অভিনেতা আরশ খানের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও তারা কখনোই বিষয়টি স্বীকার করেননি। পরবর্তী সময়ে শামিম হাসানের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়তে থাকলে নতুন করে প্রেমের গুঞ্জন ছড়ায়। সম্প্রতি তাদের একসঙ্গে কাজও বেড়ে যায়, এমনকি একসঙ্গে ঘোরাঘুরিরও খবর মেলে। তাই বিয়ের ছবি ভাইরাল হওয়ার পর তা নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়। তবে আপাতত সব জল্পনার ইতি টানলেন শামিম নিজেই, জানিয়ে দিলেন—এটি শুধুই নাটকের শুটিংয়ের একটি মুহূর্ত।

মন্তব্য করুন