এক পরিবারেই ৭ সুপারস্টার, তবে শেষ সব সিনেমাই ফ্লপ!
ছবি:সংগৃহীত
০৩:৫৮ পিএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
এক পরিবারেই ৭ সুপারস্টার। যাদের বলা হয় সাউথের প্রভাবশালী মেগা পরিবার। আর এই প্রভাবশালী পরিবারের লাস্ট সবকটি সিনেমা সুপার ডুপার ফ্লপ। মেগা ফ্যামিলি এখন পরিণত হয়েছে মেগা ফ্লপ ফ্যামিলি তে। রামচরণ, চিরঞ্জীবী, পবনসহ নামিদামি অনেক তারকাই এই পরিবারের সদস্য। যাদের কাছে হার মানবে বলিউড এর অনেক পরিবারও।
এই পরিবারের অন্যতম সদস্য রামচরণ । গত ১০ জানুয়ারি মুক্তি পাওয়া তার সিনেমা গেম চেঞ্জার সিনেমাটি বক্স অফিস খুব বেশি সফলতা পাচ্ছে না। ছবিটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা এস সংকর।সবার ধারণা ছিল সিনেমাটি রামচরণের ক্যারিয়ারে বেশ পরিবর্তন আনবে। কিন্তু হচ্ছে তার বিপরীত। বড়োসড়ো লস এর পথে নির্মাতারা।
এদিকে রামচরণের বাবা চিরঞ্জীবীর সর্বশেষ সিনেমা ছিল খোলা শংকর। আর সেটি ছিলো বক্স অফিস ডাবল ডিজাস্টার পজিসনে। তবে এক সময় ফ্যামিলির মাথা হিসেবে গণ্য হয় চিরঞ্জীবীর এভারেজ কোনো গল্পের সিনেমাও হিট কিংবা সুপার হিট হয়েছে বক্স অফিস এ। তবে এখন যেন বদলে গেছে সে চিত্র। রামচরণের চাচা ও চিরঞ্জীবীর ছোট ভাই পবন কল্যাণ ও এই ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় একজন তারকা।
তার সব শেষ সিনেমাতে ছিলো আবার এই পরিবারের আরো এক তারকা। চিরঞ্জীবী ও পবন্তের বোন বিজয়ী দুর্গার ছেলে ধৰ্ম তেজ সিনেমায় নিয়মিত অভিনয় করেন। এবার মামা পবনের সাথে সায়ি ধৰ্ম “ব্রো” সিনেমা নিয়ে হাজির হন ।আর এই সিনেমাটি বক্স অফিসে একদম মুখ থুবড়ে পড়ে।
চিরঞ্জীবী আর পবনের ভাই নাগেড্রো ছিলেন বেশ জনপ্রিয় অভিনেতা। আর তার ছেলে ভরুন তেজ ও সে পথেই হাঁটছেন। তবে গতবছর মুক্তি পাওয়া তার সর্বশেষ সিনেমাও হয়েছে ডিজাস্টার।
ধরা হতো এই পরিবারের সবাই বাক্স অফিসের রাজা। গোটা তেলেগূ ইন্ডাস্ট্রির হালও যেনো তারাই ধরে রেখেছিলো । তবে সাম্প্রতিক এসব চিত্র সব ধারণাকে দূরে ঠেলে দিচ্ছে। টলিউড ভক্তরা ধীরে ধীরে এই মেগা হিরোডের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কিনা সে প্রশ্নও জেগেছে।
মেগা ফ্যামিলি একের পরে ক ফ্লপ দিলেও পরিবারের হাল কিছুটা হলেও ধরে রেখেছেন দুরের সদস্য আল্লু অর্জুন। মূলত আল্লু অর্জুনের ফুপুর বিয়ে হয় ফ্যামিলি কর্ণধার চিরঞ্জীবীর সাথে। সে সুবাদে রাম চরণ তার ফুপাতো ভাই এবং মেগা ফ্যামির আত্মীয় । তবে আল্লুকে সরাসরি মেগা ফ্যামিলির সদস্য ধরা যায় না। ফলে পুষ্পা ২ বিরাট সাফল্য পেলেও সেটা আল্লুর একার এ সাফল্য, এই ক্রেডিট এই মেগা পরিবার নিতে পারছেনা।