© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী সারা মাহমুদ আর নেই

শেয়ার করুন:
শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী সারা মাহমুদ আর নেই

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৯ এএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
ভাষা আন্দোলনের অমর সংগীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র সুরস্রষ্টা ও মহান মুক্তিযুদ্ধের ক্র্যাক প্লাটুনের বীর মুক্তিযোদ্ধা শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী সারা আরা মাহমুদ আর নেই। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সাবেক পরিচালক।

গতকাল রবিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রাজধানীর ইস্কাটনে নিজ বাসায় মৃত্যু হয় সারা আরা মাহমুদের।

তিনি একমাত্র কন্যা শাওন মাহমুদ, জামাতা সাঈদ হাসান, তিন ভাই, দুই বোনসহ অনেক আত্মীয় ও সুহৃদ রেখে গেছেন।

হানাদার পাকিস্তানি বাহিনী ১৯৭১ সালের ৩০ আগস্ট সংগীতজ্ঞ আলতাফ মাহমুদকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে তিনি আর ফিরে আসেননি।

আজ সোমবার বাদ জোহর ইস্কাটনের নূরনগর জামে মসজিদে সারা আরা মাহমুদের জানাজা হবে।

জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁর মায়ের কবরে তাঁকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
 

মন্তব্য করুন