© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রকাশ্যে এলো অভিনেত্রী মেহজাবিনের বিয়ের ছবি

শেয়ার করুন:
প্রকাশ্যে এলো অভিনেত্রী মেহজাবিনের বিয়ের ছবি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫১ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সবার সামনে এলো অভিনেত্রী মেহজাবিনের বিয়ের ছবি।

আজ সোমবার ঢাকার পাশে এক রিসোর্টে পরিবারের লোকজনের উপস্থিতিতে মেহজাবীনের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পাত্র দীর্ঘদিনের প্রেমিক পরিচালক-প্রযোজক আদনান আল রাজীব।

এর আগে, ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঢাকার এক আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে মেহজাবীন ও আদনানের আক্দ সম্পন্ন হয়। বিয়ের আমন্ত্রণপত্রে ইংরেজিতে লেখা, ‘মহিউদ্দিন চৌধুরী ও গাজালা চৌধুরীর আদরের কন্যা মেহজাবীন চৌধুরীর সঙ্গে বাসেদুল আলম ও সাবেকুন নাহারের ছেলে আদনান আল রাজীবের বিয়েতে আপনি সাদরে আমন্ত্রিত।’ গতকাল সম্পন্ন হলো গায়েহলুদ।

মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব প্রেম করছেন— সাত বছর ধরে বিনোদন অঙ্গনে অনেকটা ‘ওপেন সিক্রেট’ হলেও এ বিষয়ে প্রকাশ্যে কখনো মুখ খোলেননি তাঁরা।

মন্তব্য করুন