© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বুবলীর নতুন পরিচয়

শেয়ার করুন:
বুবলীর নতুন পরিচয়

ছবি:সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৬ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
এ প্রজন্মের জনপ্রিয় নায়িকা শবনব বুবলী। অভিনয়ের পাশাপাশি নতুন আর একটি পরিচয়ে দর্শকের সামনে আসতে চলেছেন এই চিত্রনায়িকা। এবার ক্যামেরার পেছনেও কাজ শুরু করেছেন বুবলী। ইনোভেটিভ গ্রুপ’ বা ‘বিগ’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করেছেন তিনি।

সম্প্রতি এক ভিডিও বার্তায় এই খবর প্রকাশ করেন চিত্রনায়িকা। তাছাড়া সংবাদ মাধ্যমকে বুবলী জানালেন, চলচ্চিত্রে সংকটকাল চলছে- এমন সময়ে ইন্ডাস্ট্রিতে নতুন পথ তৈরির চেষ্টা হিসেবে প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছেন।

বুবলীর কথায়, ‘এই অধ্যায়টা আমার জন্য একদম নতুন নয়। আমি থেমে যেতে আসিনি, একদম সুদূরপ্রসারী পরিকল্পনা। শতভাগ এফোর্ট দিয়ে ধারাবাহিকতা বজায় রেখে কাজ করব। কোয়ালিটির সঙ্গে কোনো আপস হবে না। যেন সবাই বিগ প্রডাকশনসের কাজ নিয়ে প্রশংসা করে, সে চেষ্টাই থাকবে।’

বুবলী আরও বলেন, ‘একজন শিল্পী হিসেবে যে ভালোবাসা পেয়েছি, প্রযোজক হিসেবেও সেটা পেতে চাই। কোয়ালিটিফুল কাজ দিয়ে ইন্ডাস্ট্রিতে একটা নতুন পথ তৈরির চেষ্টা করছি। যেখানে নতুন-পুরানো সবাই কাজ করতে পারবে। কাজের সুযোগের অভাবটা ঘোচাতে চাই।’

তার ভাষায়, ‘এটা সবার জন্য উন্মুক্ত। বিগ প্রডাকশনস শুধু সিনেমাই নয়, মিউজিক ভিডিও থেকে শুরু করে নাটক, ওয়েব, বিজ্ঞাপন সব কিছু নির্মাণ করবে।’

উল্লেখ্য, সম্প্রতি ‘পিনিক’ সিনেমার কাজ শেষ করেছেন বুবলী। পিনিকে’ বুবলীর বিপরীতে রয়েছেন আদর আজাদ। কক্সবাজার ও রামুর বিভিন্ন এলাকায় এই সিনেমার শুটিং হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল। এই সিনেমায় আরও অভিনয় করছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, জয়িতা মহলানবীশ, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু, নাজনীন শবনম, নাফিস আহমেদ বিন্দুসহ অনেকেই।

মন্তব্য করুন