© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতে জাতীয় পুরস্কারজয়ী নির্মাতা অঞ্জনের মৃত্যু

শেয়ার করুন:
ভারতে জাতীয় পুরস্কারজয়ী নির্মাতা অঞ্জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৮ এএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন মারা গেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। সোমবার রাতে ভারতের বেঙ্গালুরুতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘মেঘমল্লার’খ্যাত এ নির্মাতা।

রহিম অঞ্জন লিভারের জটিল সমস্যায় ভুগছিলেন। গত কয়েক মাস ধরে বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করে পোস্ট দিয়েছেন একাধিক অভিনেতা-নির্মাতা। শোক প্রকাশ করেছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, গিয়াস উদ্দিন সেলিম, আকরাম খানসহ অনেকে।

২০১৪ সালে কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’ গল্প অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মেঘমল্লার নির্মাণ করেন অঞ্জন। প্রথম ছবিতেই ‘শ্রেষ্ঠ পরিচালক’ ও ‘শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

গুণী এ নির্মাতা গত সপ্তাহে লিভার ট্রান্সপ্লান্ট করার সিদ্ধান্ত নেন। তবে অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মন্তব্য করুন