© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যমুনায় অনানুষ্ঠানিক বৈঠকে উপদেষ্টা পরিষদ

শেয়ার করুন:
যমুনায় অনানুষ্ঠানিক বৈঠকে উপদেষ্টা পরিষদ

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫১ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৈঠকে বসেছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।

বৈঠকের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দুপুর আড়াইটার দিকে যমুনার সামনে প্রেস উইং থেকে ব্রিফ করা হবে বলে জানিয়েছেন উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার।

সূত্রে জানা গেছে, ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন এবং উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ ইস্যুতে আজকের অনির্ধারিত বৈঠক হতে পারে। বৈঠক শেষে এ বিষয়ে জানানো হতে পারে।

মন্তব্য করুন