© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্ত্রীসহ সাবেক আইজিপি নূর মোহাম্মদের দেশত্যাগের নিষেধাজ্ঞা

শেয়ার করুন:
স্ত্রীসহ সাবেক আইজিপি নূর মোহাম্মদের দেশত্যাগের নিষেধাজ্ঞা

ছবি:সংগৃহীত

Times Mojo Desk
০৪:১৭ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ ও তার স্ত্রী ইসমত আরা বেগমের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুদকের ঢাকার আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে দেশত্যাগের নিষেধাজ্ঞার বিষয়টি জানা যায়।

এর আগে ২০ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে  ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন (গালিব) এ আদেশ দেন।

আবেদনে বলা হয়, নূর মোহাম্মদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৫৪২ কোটি ৭০ লাখ টাকা উপার্জন ও বিদেশে অর্থ পাচারের মাধ্যমে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায় স্ত্রীসহ নূর মোহাম্মদ দেশত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। অনুসন্ধান কার্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তাদের বিদেশ গমন রহিত করা একান্ত আবশ্যক।

মন্তব্য করুন