© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নতুন দলের শীর্ষ পদে নাহিদ ইসলাম

শেয়ার করুন:
নতুন দলের শীর্ষ পদে নাহিদ ইসলাম

ছবি:সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৯ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
প্রায় মাসখানেক ধরে তার পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছিল। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয় যে পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।  

এক সূত্রে জানা গেছে, আগামী ২৮ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাদের নেতৃত্বে আসছে নতুন একটি রাজনৈতিক দল। সেই দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম প্রায় চূড়ান্ত। নাহিদ ইসলামও বেশ কয়েকবার জানিয়েছিলেন পদত্যাগ করেই তিনি নতুন দলে যোগ দেবেন। এ কারণেই রাষ্ট্রীয় পদ ছেড়ে দিয়েছেন তিনি।

ছাত্রনেতারা জানান, ১২০ থেকে ১৫০ সদস্যবিশিষ্ট নতুন দলের জন্য এরইমধ্যে ৭০ জনকে বাছাইসহ শীর্ষ নয়টি পদের জন্য নয়টি নাম চূড়ান্ত করা হয়েছে। নাহিদ ছাড়াও দলের শীর্ষ পদে যাদের নাম শোনা গেছে তারা হচ্ছেন আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ। 

দলটি ‘মুষ্টিবদ্ধ হাত’, ‘হাতি’, ‘রয়েল বেঙ্গল টাইগার’ ও ‘ইলিশ’- এই চারটির যেকোনো একটি প্রতীকে নিবন্ধন নিয়ে আগামী নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করছে।
এদিকে, পদত্যাগপত্র জমা দেওয়ার পর দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, আমি মনে করেছি সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছি।

মন্তব্য করুন