© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৯৭তম অস্কারের মঞ্চে পারফর্ম করবেন যেসব তারকা

শেয়ার করুন:
৯৭তম অস্কারের মঞ্চে পারফর্ম করবেন যেসব তারকা

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৩ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
আগামী ২ মার্চ, বাংলাদেশ সময় রাত ৭টায় ক্যালিফোর্নিয়ায় বসবে ৯৭তম অস্কারের মহা আসর। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় এই অনুষ্ঠানটি উপস্থাপন করবেন জনপ্রিয় কমেডিয়ান কনান ও’ ব্রায়েন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে ডলবি থিয়েটার থেকে এবং বিশ্বের ২০০টিরও বেশি অঞ্চলে দেখানো হবে।

রেড কার্পেট শো

অস্কারের মূল পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগে রেড কার্পেট শো শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। এতে বিশ্বসেরা তারকারা পারফর্ম করবেন, যেখানে দর্শকরা দেখতে পারবেন সেলিব্রেটিদের মার্জিত শৈলী ও সৌন্দর্য।

পারফর্মারদের তালিকা

অস্কার কমিটি এক ই-মেইল বার্তায় পারফর্ম করা তারকাদের তালিকা প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে নাচ-গানে মঞ্চ মাতাবেন ডোজা ক্যাট, সিঁথিয়া এরিভো, অ্যারিয়ানা গ্রান্দে, ব্ল্যাকপিঙ্কের লিসা, কুইন লাতিফা এবং রেই। এই অসাধারণ তারকাখচিত পরিবেশনাগুলো আয়োজন করা হবে বিশ্ব চলচ্চিত্রের ঐতিহ্য ও কিংবদন্তিদের সম্মান জানাতে।

চমকপ্রদ পরিবেশনা

এ বছর এক বিশেষ পরিবেশনায় চমক হিসেবে যোগ দেবে লস অ্যাঞ্জেলেস মাস্টার কোয়ারেল।
অনুষ্ঠানের এক্সিকিউটিভ প্রডিউসার রাজ কাপূর ও কেটি মুলান জানিয়েছেন, আরও অনেক তারকা অস্কারের মঞ্চে যোগ দেবেন, এবং তাদের নামের তালিকা শীঘ্রই প্রকাশিত হবে।

মন্তব্য করুন