© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পল্টনে জামান টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

শেয়ার করুন:
পল্টনে জামান টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৮ এএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
রাজধানীর নয়াপল্টনের জামান টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ৫টা ৩৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি গ্ণমাধ্যমকে নিশ্চিত করেছেন নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম।

তিনি জানান, নয়াপল্টনের জামান টাওয়ারের চতুর্থ তলায় আগুনের খবর পেয়ে ভোর ৫টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। এরপর ধাপে ধাপে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে ৯টি ইউনিট। আরও ইউনিট পথে রয়েছে।

তিনি আরও জানান, আগুন চতুর্থ তলা থেকে পঞ্চম তলায় ছড়িয়ে পড়েছে। তবে আগুনের কারণ তিনি জানাতে পারেননি।

এ ছাড়া, তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির সম্পর্কে কিছুই জানাতে পারেননি তিনি।

মন্তব্য করুন