© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রযোজক আবদুল আজিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

শেয়ার করুন:
প্রযোজক আবদুল আজিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৯ এএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

ঢাকাই সিনেমার নবাগত নায়িকা জাকিয়া কামাল মুনের করা প্রতারণার মামলায় জাজ মাল্টিমিডিয়ার পরিচালক আবদুল আজিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এই আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ‘পাপ’ সিনেমা নির্মাণে সহযোগিতার জন্য ৬০ লাখ টাকা বিনিয়োগ করেন জাকিয়া কামাল মুন। চুক্তি অনুযায়ী, সে বছরের মার্চের মধ্যে কাজ শেষ করে টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও তা পরিশোধ করেননি আবদুল আজিজ।

বহুবার নোটিশ পাঠিয়েও টাকা ফেরত না পেয়ে মামলা করেন নায়িকা। এর মধ্যে ২০২3 সালের মে মাসে আজিজ ‘পাপ’ সিনেমাটি একটি ওটিটি প্ল্যাটফর্মে ১ কোটি ১০ লাখ টাকায় বিক্রি করে দেন বলে অভিযোগ রয়েছে।

ওই নথিতে আরও লেখা রয়েছে, আবদুল আজিজ টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এমনকি এই বলে হুমকিও দিয়েছেন যে, ‘বেশি বাড়াবাড়ি করিলে বাদীর ক্যারিয়ার ধ্বংস করে দিবেন’। 

বিষয়টি নিয়ে জানতে চাইলে অভিনেত্রী মুন জানান, আমি বারবার টাকা ফেরত চেয়েছি, তিনি দেননি। এমনকি আমার ফোনও ধরছেন না। উল্টো নানা ভয়-ভীতি দেখা দেখাচ্ছেন। তাই বাধ্য হয়েই মামলা করেছি।
অন্যদিকে মামলার বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও আব্দুল আজিজের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

প্রসঙ্গত, ২০১২ সালে প্রথম মুক্তি পায় জাজ মাল্টিমিডিয়ার বানানো সিনেমা ‘ভালোবাসার রঙ’। এরপর প্রতিষ্ঠানটির ব্যানারে একাধিক ছবি মুক্তি পেয়েছে। তবে সেসবের চেয়ে জাজের কর্নধার আজিজের ব্যক্তিগত জীবনের নানা বিতর্কিত কর্মকাণ্ড বেশি আলোচনায় উঠে এসেছে। 

মন্তব্য করুন