© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দাম কমল ফ্রেশ সয়াবিন তেলের

শেয়ার করুন:
দাম কমল ফ্রেশ সয়াবিন তেলের
own-reporter
০৪:৪৫ পিএম | ০১ মে, ২০১৯

পবিত্র রমজানে ভোক্তাদের সুবিধার্থে বোতলজাত সুপার ফ্রেশ, নাম্বার ওয়ান ও ফ্রেশ অ্যাক্টিফিট ব্র্যান্ডের সয়াবিন তেলের দাম লিটারপ্রতি দুই টাকা করে কমিয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।

পবিত্র রমজানে ভোক্তাদের সুবিধার্থে বোতলজাত সুপার ফ্রেশ, নাম্বার ওয়ান ও ফ্রেশ অ্যাক্টিফিট ব্র্যান্ডের সয়াবিন তেলের দাম লিটারপ্রতি দুই টাকা করে কমিয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।

এখন থেকে আট লিটার থেকে শুরু করে এক লিটার পর্যন্ত প্রতিটি বোতলজাত সয়াবিন তেলে এ ছাড় পাওয়া যাবে বলে জানিয়েছেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ডিএমডি (এফএমসিজি) আসিফ ইকবাল।

তিনি বলেন, আমরা সব সময় ভোক্তা সাধারণের সুবিধার কথা চিন্তা করি। এরই অংশ হিসেবে এই রমজানে সব ব্র্যান্ডের সয়াবিন তেলের লিটারপ্রতি দুই টাকা করে দাম কমানো হয়েছে। যেমন সয়াবিন তেলের পাঁচ লিটারের দাম ৫১০ টাকার পরিবর্তে রমজান থেকে ৫০০ টাকায় বাজারে পাওয়া যাবে।

বাজারে সুপার ফ্রেশ, নাম্বার ওয়ান এবং ফ্রেশ অ্যাক্টিফিট ব্র্যান্ডের সর্বোচ্চ আট লিটার থেকে শুরু করে ২৫০ মিলি পর্যন্ত বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়।

এ ছাড়া এক লিটার পলিপ্যাকেও সয়াবিন তেল বাজারজাত করছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর অঙ্গ প্রতিষ্ঠানগুলো।

এছাড়াও রমজানে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে বাজারমূল্য থেকে কম দামে ফ্রেশ ব্র্যান্ডের সয়াবিন তেল, ডাল, চিনি, লবণসহ একটি সাশ্রয়ী কম্বো প্যাক বাজারে ছাড়া হবে বলে জানা গেছে।

 

টাইমস/এএইচ

মন্তব্য করুন