© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুরোনো জুয়েলারি ব্রান্ডের নতুন অ্যাম্বাসেডর জয়া

শেয়ার করুন:
পুরোনো জুয়েলারি ব্রান্ডের নতুন অ্যাম্বাসেডর জয়া

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০০ এএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অভিনয় দক্ষতার স্বীকৃতি পেয়েছেন নন্দিত অভিনেত্রী জয়া আহসান। এবার তিনি যোগ দিলেন দেশের সুপ্রতিষ্ঠিত জুয়েলারি ব্র্যান্ড আমিন জুয়েলার্সের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে।

আজ (বুধবার) তিনি আমিন জুয়েলার্সের ফ্ল্যাগশিপ স্টোরে এক বিশেষ ইভেন্টে উপস্থিত থাকবেন। সেখানে তিনি নিজের ক্যারিয়ার, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলবেন।

জয়া আহসান শুধু অভিনয়েই নয়, ফ্যাশন আইকন হিসেবেও বেশ জনপ্রিয়। বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে আসছেন তিনি। এবার আমিন জুয়েলার্সের সঙ্গে তার যুক্ত হওয়া প্রতিষ্ঠানটির জন্য নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশের জুয়েলারি শিল্পে প্রায় ৫৯ বছর ধরে পথ চলছে আমিন জুয়েলার্স। ক্রেতাদের কাছে হয়ে উঠেছে অন্যতম বিশ্বস্ত নাম। যা তার সময়হীন ডিজাইন এবং উচ্চমানের কারিগরি দক্ষতার জন্য পরিচিত। জয়া আহসানের মতো একজন প্রখ্যাত তারকা ব্র্যান্ডটির সাথে যুক্ত হওয়ায় আমিন জুয়েলার্স নতুন এক অধ্যায় শুরু করছে বলে মনে করছে।

প্রতিষ্ঠানটির ভাষ্য, জয়া আহসান তার অভিনয় দক্ষতা, ফ্যাশন সেন্স এবং ব্যক্তিত্ব দিয়ে সবার মন জয় করেছেন। তার স্টাইল ও সৌন্দর্যের মাধ্যমে আমিন জুয়েলার্সের মর্যাদা আরও উঁচুতে নিয়ে যাবেন তিনি।

এদিকে সর্বশেষ জয়া আহসানকে দেখা গেছে ‘বাগান বিলাস’ শিরোনামে মিউজিক ভিডিওতে। এতে জয়ার সঙ্গে অভিনয় করেছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও এলিটা করিম। এটি মূলত প্রীতম ও এলিটারই গান। ভিডিও পরিচালনা করেছেন সাদিয়া ইসলাম রোজা।


মন্তব্য করুন