© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিনেমার পর ওটিটিতে পালক তিওয়ারি

শেয়ার করুন:
সিনেমার পর ওটিটিতে পালক তিওয়ারি

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৮ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
বলিউডের তরুণ সেনসেশন পালক তিওয়ারি, যিনি সালমান খানের 'কিসি কা ভাই কিসি কি জান' সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে বি-টাউনে পা রেখেছিলেন, এবার ওটিটিতে নাম লেখাতে চলেছেন। তারকাকন্যা হিসেবে শোবিজে আগে থেকেই আলোচনায় থাকা পালক এবার ওয়েব সিরিজে অভিনয় করবেন বলে জানিয়েছে বলিউড হাঙ্গামা।

প্রতিবেদন অনুযায়ী, পালকের নতুন এই ওয়েব সিরিজটি একটি ফ্যামিলি ড্রামা যেখানে তিনি র‌্যাপার কিং-এর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। তাদের চরিত্রটি ভাই-বোনের সম্পর্ককে ঘিরে আবর্তিত হবে। ৯ পর্বের এই সিরিজের নাম এখনো চূড়ান্ত হয়নি। এ প্রসঙ্গে পালক বলেন, "ওটিটিতে কাজ করার ইচ্ছে আগে থেকেই ছিল, এমন একটি গল্পে কাজের সুযোগ পেয়ে আমি দারুণ উচ্ছ্বসিত।"

এদিকে, ২৬ ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছে পালকের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ভূতনি’-এর টিজার। সিনেমাটি ১৮ এপ্রিল বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। এতে আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, মৌনি রায়, সানি সিং, এবং অন্যান্য শিল্পীরা।

মন্তব্য করুন