© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দল বিবেচনায় সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া দুঃখজনক: হান্নান মাসউদ

শেয়ার করুন:
দল বিবেচনায় সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া দুঃখজনক: হান্নান মাসউদ

ছবি:সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০২ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
সামাজিক যোগাযোগ মাধ্যমে দল বিবেচনায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

মাসউদ বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে সকলের দৃঢ় অবস্থান চাই। অস্ত্র উদ্ধার অভিযান অবশ্যই অবশ্যই জোরদার করতে হবে। দল বিবেচনায় অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা না করার পরিণতি খুবই ভয়াবহ হবে।

তিনি আরও বলেন, ২৪ পরবর্তী এ বাংলাদেশে দল বিবেচনায় সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া খুবই দুঃখজনক।

মন্তব্য করুন