© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জনগণ ভোটের অধিকার চায় : খন্দকার মোশাররফ

শেয়ার করুন:
জনগণ ভোটের অধিকার চায় : খন্দকার মোশাররফ

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৮ এএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
বিএনপির স্থায়ী সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণ ভোটের অধিকার চায়, এটা সময়ের প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ সময়ের জন্য নয়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে দলীয় বর্ধিত সভার শেষে জাতীয় সংসদের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সুখকর এবং জনগণের জন্যও সুখকর।
মোশাররফ বলেন, এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল, বিএনপির প্রত্যাশা ছিল। জনগণ হতাশ হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যসহ অনেক কিছুই সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না।’

তিনি বলেন, ‘দীর্ঘদিন পর আমাদের দলের বর্ধিত সভা হয়েছে।

এখানে যে মতামত প্রস্তাব এসেছে তা জাতি এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য গুরুত্বপূর্ণ।’

মন্তব্য করুন