© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মায়ের শাড়ি পরে মেহজাবীনের বিয়ে

শেয়ার করুন:
মায়ের শাড়ি পরে মেহজাবীনের বিয়ে

ছবি:সংগৃহীত

Times Mojo Desk
০৮:২২ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মেহজাবীন চৌধুরী তার ফেসবুকে বেশ কিছু বিয়ের ছবি পোস্ট করেছেন। তার একটিতে এমন লুকে ধরা দিয়েছেন এই নব দম্পতি। জানিয়েছেন, মায়ের আকদ অনুষ্ঠানের শাড়ি পরে বিয়ের আসরে বসেন এই অভিনেত্রী।

শাড়ি পরা কিছু ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের আকদ ১৪.০২.২০২৫। ভালোবাসার দিনে, আদনান এবং আমি আমাদের পরিবারের সদস্য ও কাছের মানুষদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলাম।’

‘আমাদের জীবনের একটি বিশেষ দিন ছিল এটি, যা আরও অর্থবহ হয়ে উঠেছিল আমাদের প্রিয় মানুষদের উপস্থিতিতে।’
মায়ের শাড়ির কথা উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘আমার মা তার আকদের দিনে যে শাড়িটি পরেছিলেন, সেই শাড়িটিই আমাকে উপহার দিয়েছেন। আমার বিশেষ দিনে সেই শাড়িটি পরতে পারা ছিল মায়ের কাছ থেকে পাওয়া সবচেয়ে সুন্দর উপহার।’

মন্তব্য করুন