কিয়ারাকে অপুর অভিনন্দন
ছবি:সংগৃহীত
০৮:৩৬ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। সম্প্রতি এক পোস্ট দিয়ে এই সংবাদ জানিয়েছেন তিনি। শেয়ার করা ছবিতে দেখা যায়, কিয়ারা ও সিদ্ধার্থের হাতে একজোড়া সাদা মোজা রয়েছে। ছবি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, খুব দ্রুতই আসছে আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার।
এদিকে এ তারকা জুটিকে অভিনন্দন জানিয়েছেন নায়িকা অপু বিশ্বাস। কিয়ারার শেয়ার করা ছবিতে কমেন্ট বক্সে অপু লিখেছেন, ‘স্বাগতম।’ সঙ্গে জুড়ে দিয়েছেন তিনটি লাভ ইমোজি।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি বিয়ে করেন কিয়ারা ও সিদ্ধার্থ। জাকজমকপূর্ণ বিয়ে হয়েছিল তাদের। রাজস্থানের জয়সালমিরের প্রাসাদে বসেছিল তাদের বিয়ের আসর। হাজির ছিলেন বলিউডের নামজাদা তারকারাও।