অপু বিশ্বাসকে ‘উকুন’ বললেন পরীমণি!
ছবি : সংগৃহীত
০২:১৪ পিএম | ০১ মার্চ, ২০২৫
ঢালিউডের আলোচিত দুই নায়িকা অপু বিশ্বাস ও পরীমণির সম্পর্ক যে তিক্ততায় পৌঁছেছে, তা এবার স্পষ্ট হয়ে উঠল সামাজিক যোগাযোগমাধ্যমে পরীর সাম্প্রতিক স্ট্যাটাসে।
শনিবার (১ মার্চ) সকালে ফেসবুকে এক পোস্টে নাম না নিয়েই অপু বিশ্বাসকে কটাক্ষ করেন পরীমণি। স্ট্যাটাসে তিনি লেখেন, "একটা চায়না ফোন দিয়ে এখনকার পিচ্চি পোলাপান দিনে কয়েক’শ এর থেকে ভালো রিলস বানায়! এক বরবাদ যে তোমাদের মতন পরগাছা উকুনদের তামাম জিন্দেগীর অস্তিত্ব নিয়ে লারাবাড়া করে দিলো সেটা আর বলতে..."
শোবিজ অঙ্গনে অনেকেই মনে করছেন, পরীমণির এই ‘উকুন’ মন্তব্য সরাসরি অপু বিশ্বাসের উদ্দেশ্যেই করা হয়েছে। কারণ, এর আগের দিন অপু বিশ্বাস ঘোষণা দিয়েছিলেন, "অ্যানাউন্সমেন্ট: ঈদ ক্যাম্পেইন কামিং টুনাইট।" এরপর তার নতুন ক্যাম্পেইনের ভিডিও প্রকাশিত হলে তা মিশ্র প্রতিক্রিয়া পায়।
পরীমণির পোস্টের ভাষা ও তীব্রতা দেখে বোঝা যাচ্ছে, শুধু অপুর কাজ নয়, ব্যক্তিগতভাবেও তাকে কটাক্ষ করেছেন তিনি। ‘উকুন’ বলে অপুকে অপমান করার পাশাপাশি, তাকে ‘পরগাছা’ বলেও আক্রমণ করেছেন।
এদিকে, অপু বিশ্বাস বা তার ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত ব্র্যান্ড ‘কিবরিয়া বাই রাতুল’-এর পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঢালিউডে এ নিয়ে চর্চা তুঙ্গে, আর স্পষ্টতই বোঝা যাচ্ছে— অপু ও পরীর বন্ধুত্বের অধ্যায় এখন অতীত!