© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমন্ত্রন না পেয়ে আবু সাইদের ভাইয়ের আবেগঘন পোস্ট!

শেয়ার করুন:
আমন্ত্রন না পেয়ে আবু সাইদের ভাইয়ের আবেগঘন পোস্ট!

ছবি:সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৯ পিএম | ০১ মার্চ, ২০২৫
জাতীয় নাগরিক পার্টি, এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে, আনুষ্ঠানিক আমন্ত্রন পাননি শহীদ আবু সাইদের পরিবার। ফেসবুক পোস্টে এমনটাই ইঙ্গিত দিয়েছেন শহীদ আবু সাইদের ভাই আবু হোসেন। দুঃখ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর কেউ কোন খোঁজ খবর নেননি তার।

ফেসবুকে দেওয়া পোস্টটিতে আবু হোসেন লিখেছেন, ‘মনে অনেক দুঃখ-ব্যথা নিয়ে পোস্ট করতে বাধ্য হলাম। সকল শহীদদের প্রতি সম্মান রেখে বলছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অন্য শহীদ ফ্যামিলিদের মাধ্যমে আমন্ত্রিত হয়েছি। তাদের কারও সময় হয়নি আমাদের ফ্যামিলিকে আমন্ত্রণ জানানোর এবং অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর কাউকে খোঁজখবর নেয়নি অথচ অন্যান্য শহীদ ফ্যামিলিদের নিয়ে টানাটানি হয়েছে বলে অভিযোগ তার।

পোষ্টে তিনি আরও লেখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেন প্রথম শহীদ আবু সাঈদ। যার আত্মত্যাগের কারণে কোটা সংস্কার আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়। তৈরি হয় নতুন বাংলাদেশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কয়জন সমন্বয়ক শহীদ আবু সাঈদের ফ্যামিলির খোঁজ নিয়েছে? অথচ অনেক সাধারণ মানুষ এবং অনেক রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ আমাদের খোঁজ নিয়েছে। এখনই এই অবস্থা! ভবিষ্যৎতের কথা বাদই দিলাম‌। যাইহোক নতুন রাজনৈতিক দলের সফলতা কামনা করছি।’

এ বিষয়ে আবু হোসেনের বড় ভাই রমজান আলী গণমাধ্যমকে জানান, শহীদ আবু সাঈদের পরিবারের সদস্য হিসেবে তাদের কাউকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। ঢাকায় থাকা তার ছোট ভাই আবু হোসেন অনুষ্ঠানে গিয়েছে কি না সে বিষয়ে জানেন না তিনি।

মন্তব্য করুন