© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রমজানে মেট্রোরেলের বিশেষ সময়সূচি ও নির্দেশনা

শেয়ার করুন:
রমজানে মেট্রোরেলের বিশেষ সময়সূচি ও নির্দেশনা

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৩ পিএম | ০১ মার্চ, ২০২৫
পবিত্র রমজান মাসে অফিস সময়সূচির সাথে মিল রেখে প্রথম রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে বিশেষ সময়সূচিতে মেট্রোরেল চলাচল করবে, জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সম্প্রতি ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬-এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উলাহ শরিফীর সই করা এক বিজ্ঞপ্তিতে রমজান মাসের জন্য মেট্রোরেলের বিশেষ সময়সূচির বিস্তারিত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান মাসের অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রথম রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে মেট্রোরেল বিশেষ সময়সূচিতে চলবে।

তবে শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিন এবং শুক্রবার সময়সূচি অপরিবর্তিত থাকবে।

এ ছাড়া নতুন নির্দেশনা অনুযায়ী, ইফতারের সময় যাত্রীরা মেট্রোরেলে ২৫০ মিলিলিটার পানি বহন করতে পারবেন। তবে পানি যেন পড়ে না যায়, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবহৃত পানির বোতল নির্ধারিত ডাস্টবিনে ফেলতে হবে।

সময়সূচি অনুযায়ী সর্বপ্রথম মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটে ছাড়বে ও সর্বশেষ ট্রেন রাত ৯টায় ছাড়বে। অন্যদিকে মতিঝিল থেকে সর্বপ্রথম ট্রেন সকাল সাড়ে ৭টায় এবং সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে ছাড়বে।

মন্তব্য করুন