© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জুলাই যুদ্ধের স্পটে গণইফতার আয়োজন করবে ইনকিলাব মঞ্চ

শেয়ার করুন:
জুলাই যুদ্ধের স্পটে গণইফতার আয়োজন করবে ইনকিলাব মঞ্চ

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৭ পিএম | ০১ মার্চ, ২০২৫
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি তার ফেসবুক অ্যাকাউন্টে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ইফতারের দাওয়াত দিয়েছেন। শনিবার (১ মার্চ) রাতে পোস্ট করা এক বিজ্ঞপ্তিতে শরিফ ওসমান জানান, ঢাকার বিভিন্ন স্থানে জুলাই মাসে ব্যাপক সংঘর্ষের পর সেই স্পটগুলোতেই গণইফতার আয়োজন করবে ইনকিলাব মঞ্চ।

শাহবাগ, রামপুরা, মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ীর মতো উন্মুক্ত ময়দানে ইনকিলাব মঞ্চের সদস্যরা উপস্থিত থাকবে এবং এলাকাবাসীকে নিজেদের ইফতার নিয়ে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

শরিফ ওসমান আরো লেখেন, ‘সবাই পাটি বিছায়ে ভাগ-জোখ করে রোজা খুলব। জুলাই শহীদ পরিবার ও আহতদের সঙ্গে নিয়া খোলা ময়দানে আমরা আরশের পানে হাত তুলব। ঘামে ভেজা শ্রমজীবী রোজাদারদের সঙ্গে মোনাজাতে বলব- খোদা গো, আমাদের জান বাঁচাও। জুলাই বাঁচাও। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বাঁচাও। আপনাদের এলাকায় আমরা দাওয়াত নিলাম। দোয়ায় দেখা হবে।

মন্তব্য করুন