© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শরীয়তপুরে গণপিটুনিতে ডাকাত দলের ৩ সদস্য নিহত

শেয়ার করুন:
শরীয়তপুরে গণপিটুনিতে ডাকাত দলের ৩ সদস্য নিহত

ছবি:সংগৃহীত

Times Mojo Desk
১০:০৯ পিএম | ০১ মার্চ, ২০২৫
শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ডাকাতির চেষ্টার সময় গণপিটুনির শিকার হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনে।

শনিবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আজ সকালে গণপিটুনিতে পাঁচ ডাকাতকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যাই। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জরুরি বিভাগে অজ্ঞাত এক ডাকাতের মৃত্যু হয়েছে।

এসআই জানান, আহত অন্য চার ডাকাত হলেন– মো. সজীব (৩০), মো. রিপন (৪০), মো. আনোয়ার (৩৫) ও সাইদ (৩৮)। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তবে চিকিৎসক তাদের ভর্তি দেননি।

মো. আসাদুজ্জামান জানান, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কীর্তিনাশা নদীতে মাদারীপুরের রাজারচর এলাকায় বাল্কহেডে ডাকাত দল ডাকাতির চেষ্টা করে। পরে তাদের ধাওয়া দেন স্থানীয়রা। ডাকাতরা স্পিডবোট নিয়ে পালিয়ে শরীয়তপুরের ডোমসার ইউনিয়নের তেতুলিয়া এলাকায় গেলে স্থানীয়রা তাদের গতিরোধ করে। এসময় ডাকাতরা হাতবোমা ও এলোপাথাড়ি গুলি ছুড়লে স্থানীয় বেশ কয়েকজন আহত হন। পরে ডাকাতরা স্পিডবোট ফেলে পালানোর সময় স্থানীয়রা সাত জনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। এদের মধ্যে দুজন ঘটনাস্থলে মারা যান। পরে ডাকাতদের ব্যবহৃত একটি আগ্নেয়াস্ত্র জব্দ করে পুলিশ। আর আহত পাঁচজনকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে শনিবার সন্ধ্যায় একজন মারা যায়।

মন্তব্য করুন