© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এসি বিস্ফোরণ নিয়ে ভুল বিবৃতি, পরে দুঃখ প্রকাশ করল বিএনপি

শেয়ার করুন:
এসি বিস্ফোরণ নিয়ে ভুল বিবৃতি, পরে দুঃখ প্রকাশ করল বিএনপি

ছবি : সংগৃহীত

Times Mojo Desk
১০:১৭ পিএম | ০১ মার্চ, ২০২৫
বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে দুষ্কৃতিকারীদের দ্বারা বোমা হামলায় একজন নিহত ও একজন গুরুতর আহত উল্লেখ করে বিবৃতি দেয় বিএনপি। শনিবার (১ মার্চ) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে এই বিবৃতিতে দেয়া হয়।

পরে বিএনপির পক্ষে থেকে আরেক বিবৃতিতে বলা হয়, বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে দুষ্কৃতিকারীদের দ্বারা বোমা হামলায় একজন নিহত ও একজন গুরুতর আহত উল্লেখ করে আজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে যে বিবৃতিটি দিয়েছেন তা ভুল তথ্যের ওপর ভিত্তি করে দেয়া হয়েছে।

প্রকৃতপক্ষে সেখানে দুষ্কৃতিকারীদের দ্বারা কোনো বোমা হামলা সংঘটিত হয়নি। হতাহতের যে ঘটনা ঘটেছে তা এসি বিস্ফোরণে হয়েছে। অনাকাঙ্ক্ষিত ভুল বিবৃতি প্রদানের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দুঃখ প্রকাশ করছে।

মন্তব্য করুন