© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কু‌ড়িগ্রা‌মে পানিতে ডুবে বৃদ্ধসহ দুইজনের মৃত্যু

শেয়ার করুন:
কু‌ড়িগ্রা‌মে পানিতে ডুবে বৃদ্ধসহ দুইজনের মৃত্যু

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৪ এএম | ০২ মার্চ, ২০২৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পৃথক স্থানে পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন শিশু এবং অপরজন বৃদ্ধ।

প্রথমে নদীতে ডুবে মারা যাওয়া শিশুর নাম রায়হান (১১)। সে শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের আলমগীর হোসেনের ছেলে। রায়হান নদীতে ডুবে মারা যায়। অপরদিকে, পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা যান ৬৫ বছর বয়সী বৃদ্ধ বছির উদ্দিন ওরফে নেমসু পাগলা। তিনি পাইকেরছড়া ইউনিয়নের চারমাথা এলাকার বাসিন্দা এবং বাকপ্রতিবন্ধী ছিলেন।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে শিলখুড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ছুরমান আলী বলেন, রায়হান শনিবার (১ মার্চ) বিকেলে গদাধর নদীতে ডুবে মারা যায়।

পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের সদস্য হারুন অর রশিদ বলেন, বছির উদ্দিন শনিবার দুপুরের দিকে পুকুরে গোসল করতে যান। এ সময় এক ব্যক্তি তাকে পানিতে ডুবে যেতে দেখে উদ্ধার করলেও ততক্ষণে তিনি মারা যান।



মন্তব্য করুন